ঢাকা | বঙ্গাব্দ
🔴 প্রতিনিধি নিয়োগ চলছে
📰 দেশ বাংলা টিভি নিউজে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে • অভিজ্ঞ ও আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান • 📞 যোগাযোগ: 01731-038330 • সীমিত সময়ের জন্য আবেদন গ্রহণ চলছে • আজই আবেদন করুন
📝 আবেদন করুন

ভূঞাপুরবাসীর সেবা করতে চায় খালেদা আক্তার লিলি

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 5, 2026 ইং
খালেদা আক্তার  লিলি ছবির ক্যাপশন: খালেদা আক্তার লিলি
অরূপ আখতার, ভূঞাপুর, টাঙ্গাইল :       
                                                                                                                                                                           টাঙ্গাইলে ভূঞাপুর উপজেলার ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের জনগণের সেবা করতে চায় খালেদা আক্তার লিলি।

আসন্ন পৌরসভা নির্বাচনে মহিলা কমিশনার পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেনখালেদা আক্তার  লিলি। তিনি বিশিষ্ট ঠিকাদার ফরহাদ মন্ডলের স্ত্রী। ইতোমধ্যে লিলি ও তার স্বামী ফরহাদ মন্ডল পৌরসভার বিভিন্ন এলাকায় জনসংযোগের পাশাপাশি সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন বলে জানা যায়। বিগত পৌরসভা নির্বাচনে মাত্র কয়েকটি ভোটে পরাজিত হলেও জনসেবা করে যাচ্ছেন।

 স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, খালেদা আক্তার লিলি দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সহযোগিতা করে আসছেন। পৌর এলাকার বিভিন্ন রাস্তা সংস্কার, মসজিদ-মাদ্রাসাসহ ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে অনুদান এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মতো কর্মকাণ্ডে তিনি যুক্ত রয়েছেন।

এলাকার রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে, সেসব রাস্তা নিজস্ব অর্থায়নে সংস্কার ও মেরামতের উদ্যোগ নেয়ার কথাও জানিয়েছেন তিনি। তার এসব কর্মকাণ্ড নিয়ে স্থানীয়দের একটি অংশ ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন।

মহিলা কমিশনার প্রার্থী খালেদা আক্তার লিলি বলেন, আমি ভূঞাপুর পৌরবাসীর সেবক হতে চাই। এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থেকে এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে চাই। নির্বাচিত হলে সন্ত্রাস ও মাদকমুক্ত একটি সুন্দর ও আধুনিক পৌরসভা গঠনে সর্বোচ্চ চেষ্টা করব।

তিনি আরও বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। এলাকার রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নমূলক কাজ করার পরিকল্পনা রয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীরা নিজেদের অবস্থান জানান দিতে মাঠে সক্রিয় হচ্ছেন। এরই ধারাবাহিকতায় লিলি সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছেন এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন।

বিগত নির্বাচনে খালেদা আক্তার লিলি মাত্র কয়েকটি ভোটে পরাজিত হয়েছিলেন। স্থানীয় ভোটারদের অভিমত গত বছর তাকে ভোট না দিয়ে ভুল হয়েছিলো। আগামী নির্বাচনে সে ভুলটি দ্বিতীয় বার আর করতে চাই না। বিগত নির্বাচনে ফেল করার পরেও লিলি জনগণের পাশে থেকেছে।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।